নোয়াখালী সাংবাদিক ইউনিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা প্রশাসক- সেবা পৌঁছে দিতে জনগণের দৌড় গোড়ায় যাবে সরকারি কর্মকর্তারা
10
বিশেষ প্রতিনিধি-

উত্সব মুখর পরিবেশে পালিত হয়েছে নোয়াখালী সাংবাদিক ইউনিটির  ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। গৌরবের ১০ বছর উদযাপন উপলক্ষ্যে  মঙ্গলবার সন্ধ্যায় চৌমুহনীর ব্যাংক সংগঠনের কার্যালয়কে সাজানো হয় বর্ণিল সাজে সাজানো হয়। “মানবতার কল্যানে নিবেদিত হোক সাংবাদিকতা” এ স্লোগানকে সামনে প্রতিষ্ঠিত  নোয়াখালী সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠাবার্ষীকি  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই খাজা আলআমিন এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেবা পৌঁছে দিতে জনগণের দৌর গোড়ায় যাবে সরকারি কর্মকর্তারা। অতি অল্প সময়ে জেলার নয় উপজেলার নয়টি গ্রামে প্রতিকী নয়টি সভা করা হবে। জেলা এবং সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন কর্মকর্তারা সেই সভায় উপস্থিত থাকবেন। সভায় কৃষি, মত্স ও পশু সম্পদ, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনাসহ সকল বিভাগের স্থানীয় কর্মকর্তাদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে যাতে জনগণ তাঁর প্রয়োজনীয় সেবাটি সংশ্লিষ্ট কর্তকর্তার কাছ থেকে পেতে পারেন। জনগণের সমস্যা সমাধানের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য জনগণের কাছে যেতে হবে সবাইকে। 10
তিনি আরো বলেন, আজকের বাংলাদেশের প্রতিটি মানুষ তাঁদের ব্যক্তিগত, পারিবারিক, সমাজিক তথা সামগ্রিক উন্নয়নের জন্য স্বাধীনতার কাছে ঋণী। আর স্বাধীনতার জন্য আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ঋণী থাকবো। তাই আগামি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ একটি স্বপ্ন নয় একটি লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে দেশের প্রতিটি মানুষকে জাগাতে হবে। সরকারের গৃহীত কর্মসূচী সমূহ এগিয়ে নেয়ার মাধ্যমে সবাইকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সাইফুল্যাহ কামরুল। বক্তব্য রাখেন বাংলাদেশ অবজারভারের নোয়াখালী প্রতিনিধি এটিএস দ্বীন মোহাম্মদ, সংগ্রাম পত্রিকার সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিনন,  সাপ্তাহিক চলমান পত্রিকার সম্পাদক ও দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি  রুদ্র মাসুদ,  প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান ও  নোয়াখালী সাংবাদিক ইউনিটির সহসভাপতি এমজি বাবর। এসময় ইউনিটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
11পরে অতিথিবৃন্দ ১০ পাউন্ড ওজনের কেক কাটেন। এসময় উপস্থিত সকলে করতালীর মধ্যে দিয়ে সাংবাদিক ইউনিটির সমৃদ্ধি কামনা করেন এবং একে অপরকে কেট মুখে তুলে খাওয়ান।
এদিকে নোয়াখালী সাংবাদিক ইউনিটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শেষ দিকে  নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক  সাধারন সম্পাদক মঞ্জুরুল আজিমসহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত হন। এছাড়া বিভিন্ন সৃহৃদ, শুভ্যানুধায়ী  ইউনিটির দশম বছর পূতিতে শুভেচ্ছা পাঠিয়েছেন। তারা আগামীতে ইউনিটির  পথ চলায় সার্বিক ভাবে সহযোগিতার প্রতিশ্র“তি দিয়েছেন।
বিশেষ প্রতিবেদন