বেগমগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী চেনী কামাল অবশেষে গ্রেপ্তার
10
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের দুর্ধর্ষ সন্ত্রাসী কামাল উদ্দিন প্রকাশ চেনী কামালকে (৩২) অবশেসে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে পুলিশের একাধিক গ্র“প একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে প্রাথমিক ি চেনি কামালের গ্রেফতারে এলাকায় স্বস্তির নিঃস্বাস নেমে আসে।
এলাকাবাসী জানায়, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে চেনী কামাল উপজেলার পশ্চিমাঞ্চলের বাংলাবাজার ও আশপাশের এলাকায় প্রায় একবছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে। ছিনতাই, মাদক ব্যবসা, ইভটিজিং ও চাঁদবাজিসহ এমন সে  অপরাধ নেই যার সাথে চেনি কামালেল সমৃক্ততা ছিলো না। এনিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার পর বেগমগঞ্জ থানা পুলিশ তাকে ধরতে একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, চেনি কামালের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ডাকাতি, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, জমি ও বাড়িঘর দখলের মামলাসহ ছয়টি মামলা রয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে প্রেরণ করা হবে।
বিশেষ প্রতিবেদন