রুদ্র মাসুদ-
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর প্রধান সড়কের দূর্বিসহ যানজট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছে ডিগ্রী পরীক্ষার্থীসহ ক্ষুব্ধ শিক্ষার্থী এবং দূর্ভোগের শিকার পথচারীরা। বুধবার দুপুর সাড়ে ১২ থেকে ১টা পর্যন্ত চৌমুহনীর ডিবি রোডে এই অবরোধের সময় চৌমুহনী-ফেনী-লক্ষ্মীপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে যানজট কমানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুই দিনের আল্টিমেটাম দিয়ে যানজট না কমলে বৃহত্তর কর্মসূচীর হুমকি দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, চৌমুহনীর তথা জেলা অন্যতম প্রধান এই সড়ক দিয়ে জেলার বিভিন্ন রুটের পাশাপাশি দেশের ১১টি রুটের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করানো, ওয়ার্কশপগুলো রাস্তার ওপর গাড়ি রেখে মেরামত করানো, রাস্তার ওপর অবৈধ সিএনজি ও টেম্পু ষ্ট্যান্ড গড়ে ওঠা, ঈদকে সামনে রেখে বিপনী বিতানগুলো রাস্তার ওপর গেইট নির্মাণ এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব হীনতার কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। যানজটে পড়ে ডিগ্রি পরীক্ষাথী, অসুস্থ রোগী এবং এই রুট দিয়ে চলাচলকারী যাত্রীদের অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টায় একদল ছাত্র ও কিছু পথচারী একত্রিত হয়ে চৌমুহনীর ডিবি রোডের এনসিসি ব্যাংকের সামনে সড়ক অবরোধ করে। এসময় মুহুর্তে মধ্যে চৌমুহনী-ফেনী-লক্ষ্মীপুর সড়কে শত শত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে বেগমগঞ্জ থানার সেকেন্ড অফিসার রসূল নিজামী ঘটনাস্থলে এসে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলে শিক্ষার্থীরা অনঢ় থাকে। একপর্যায়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তিনি যানজট নিরসনের আশ্বাস দিলে আধঘন্টা পর অবরোধ তুলে নিয়ে দুই দিনের আল্টিমেটাম দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।