সোনাইমুড়ীতে বাল্য বিয়ে প্রতিরোধ
চ.নো.রিপোর্ট-
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়ার হস্তক্ষেপে আরো একটি বাল্য বিবাহ প্রতিরোধ সম্ভব হয়েছে। বুধবার উপজেলার পূর্ব অম্বরনগর গ্রামে এই ঘটনার সময় মৌলভী ও কাজী পালিয়ে গেলেও বর পক্ষ পালাতে ব্যর্থ হয়ে ক্ষমা প্রার্থনা করে।
স্থানীয় লোকজন জানায়, পূর্ব অম্বরনগর গ্রামের আব্দুর রহিমের মেয়ে স্থানীয় কাশিপুর হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী শারমিন আক্তার (১৪) এর বিয়ের দিন ধার্য্য ছিলো গতকাল বুধবার। যথারীতি বরপক্ষও অনুষ্ঠানে হাজির হয়। স্থানীয় লোকজন বাল্য বিবাহের সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছার সাথে সাথে বিয়ে পড়ানোর মৌলভী ও কাজীসহ স্থানীয় মাতব্বররা দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের পিতাকে বয়স গোপনের বিষয়ে ভুল তথ্য দিয়েছে বলে নির্বাহী কর্মকর্তাকে জানান ও কৃতকর্মের জন্য ক্ষমা প্র্রার্থনা করেন বরপক্ষ। পরে কন্যার পিতার কাছ থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেননা মর্মে মুছলেকা নিয়ে বিয়ে ভেঙ্গে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
চলতি সংবাদ