চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর কবিরহাটে বড়ভাই মোঃ মানিকের হাতে খুন হয়েছেন ছোটভাই মোঃ ইলিয়াছ (৩৬)। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রামেশ্বরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। খবর পেয়ে গতকাল বুধবার সকালে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতালে প্রেরণ করে।
এদিকে ডাকাতের হাতে ইলিয়াছের মৃত্যুর খবর প্রচার করলেও শেষ রক্ষা হয়নি ঘাতক বড় ভাই মানিকের। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় বুধবার দুপুরে পুলিশ তাঁকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করে।
এনিয়ে যোগাযোগ করা হলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাস গুপ্ত সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওই গ্রামের নুরুল হক মাষ্টার বাড়িতে ডাকাতি হয়েছে এবং ডাকাতেরা শ্বাসরোধ করে ইলিয়াছ নামে একব্যক্তিকে খুন করেছে বলে খবর পান তিনি। রাতেই ঘটনাস্থলে গেলে নিহতের ভাই মানিক জানায়- তাঁর ভাইকে ডাকাত বেশে একদল দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্রেরমূখে রশি ও কাপড় দিয়ে হাত-পা, মুখ ও গলা ফেললে শ্বাস বন্ধ হয়ে সে মারা যায়।
ওসি জানান, মানিকের বক্তব্য সন্দেহ হওয়ায় তার গতিবিধির ওপর নজর রাখা হয় এবং দুপুরে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ছোট ভাইকে শাসন করার এক পর্যায়ে সে মারা গেছে বলে দাবী করে। তবে তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।