চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে প্রতিপক্ষ গ্র“পের হামলা ও পিটুনীতে আহত হয়েছে চৌমুহনী পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের বাপ্পি (২১) ও তাঁর পিতা ডা: জয়নাল আবেদীন। এসময় তাঁদের রক্ষা করতে গিয়ে লাঞ্চিত হন চৌমুহনী পৌর যুবলীগের সভাপতি আমিনুল হক মুন্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য কনক দে, পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ মোল্লা। এসময় কনক দে’র মালিকানাধীন শ্রী-রাম টি ষ্টোরে ভাংচুর করা হয়। বুধবার রাত সাড়ে ৯টায় চৌমুহনী রেল গেইটে এ ঘটনার পর গোটা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত জায়নাল আবেদীনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা চলে যায়। রাতভর অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরপে সুমন নামের একজনকে আটক করে। বৃহস্পতিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং ছাত্রলীগ সুত্রে জানা যায়, শালিশী বৈঠকে অংশ নেয়া এবং ফয়েজ নামের এক ছাত্রকে মারধরের প্রতিবাদ করায় ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটিতে স্থান না পাওয়া বিদ্রোহী গ্র“প বুধবার রাতে চৌমুহনীর রেল গেইটে একা পেয়ে বাপ্পি এবং তাাঁর পিতার ওপর হামলা চালায়। তাঁরা দৌড়ে পার্শ্ববর্তী জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য কনক দে’র ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নেয়। হামলাকারীরা সেখানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং বাপ্পি ও তাঁর পিতাকে পিটিয়ে জখম করে। এসময় বাঁধা দিতে গেলে চৌমুহনী পৌর যুবলীগের সভাপতি আমিনুল হক মুন্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য কনক দে, পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ মোল্লা হামলাকারীদের রোষানলে পড়ে।
এনিয়ে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, খবর পেয়েই তিনি নিজেসহ থানার অন্যান্য অফিসার দের দিয়েও অভিযান করেন। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তবে কেউই মামলা করতে আসেনি।