ফেনী সরকারী কলেজের শিক্ষকদের কর্ম বিরতি
জুলহাস তালুকদার-
ফেনী সরকারী কলেজের শিক্ষকরা তাদের কর্ম বিরতী কর্মসূচী প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার সকালে সরকারী কলেজের অধ্যক্ষের কক্ষে সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান বিকম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য নিজাম হাজারি সহ জেলা ও কলেজ শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ শিক্ষকদের কাছে ক্ষমা চাইলে শিক্ষকরা কর্মবিরতী প্রত্যাহার করেন।
গত মঙ্গলবার রাতে ইভটিজিং প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় অডিটরিয়াম প্রস্তুতি কালে নিজাম হাজারির অনুসারী কলেজ ছাত্রলীগের কয়েকজন সদস্য বহিরাগতদের নিয়ে কলেজ শিক্ষকদের উপর হামলা চালিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় শিক্ষকরা অনর্দিষ্ট কালের জন্য কর্মবিরতীর ঘোষনা দেয়।
বিশেষ প্রতিবেদন