চ.নো.রিপোর্ট-
নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছে নোয়াখালীর সেনবাগের পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নোয়াখালী-ফেনী সড়কের কল্যান্দি বাজার ও হাইস্কুল নামকস্থানে এ অবরোধ চলে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে বোঝানোর চেষ্টা করলে গ্রাহকরা তাঁদের অবস্থানে অনঢ় থাকে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করে গ্রাহকদের সরিয়ে দিয়ে সড়কের অবরোধ তুলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে এগারটার সময় কয়েকশ গ্রাহক মিছিল নিয়ে মহাসড়কের ওপর জড়ো হন। এর পর তাঁরা কল্যান্দি বাজার থেকে হাইস্কুল পর্যন্ত প্রায় আধাকিলোমিটার জুড়ে সড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এতে সড়কের দুই দিকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ভোলা, শরিয়তপুর, ফেনী, লক্ষীপুরসহ বিভিন্ন রুটের শত শত যানবাহন আটকা পড়ে।
গ্রাহকদের অভিযোগ, কল্যান্দি বাজার ও আশেপাশের এলাকায় বেশ কয়েক মাস ধরে ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টাই বিদ্যুত থাকেনা। আবার বিদ্যুত এলেও কিছুক্ষন পরই আবার চলে যায়।