ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দায়িত্ব নিয়েদুই প্রতিষ্ঠানের রশি টানাটানি
ফেনী থেকে জুলহাস তালুকদার-
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দায়িত্ব নিয়েদুই প্রতিষ্ঠানের রশি টানাটানির কারনে সংস্কার কাজ না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ যানযটের কারনে দূরপাল্লার যানবাহনের যাত্রীদের দূর্ভোগ চরমে উঠেছে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দায়-দায়িত্ব রয়েছে সড়ক ও জনপথ বিভাগের উপর। সম্প্রতি এ মহাসড়ক স¤প্রসারনের জন্য চায়নিজ কোম্পানির উপর এ সড়কের রক্ষনাবেক্ষন ও সংরক্ষনের দায়ত্বি অর্পন করা হয়েছে, ইতোমধ্যেই মহা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া এসব গর্তে পড়ে যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ও মহাসড়কের যানচলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সাধারন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ গর্ত গুলো মেরামত ও সড়ক সংস্কারের কোন প্রতিষ্ঠানই উদ্যোগ নিচ্ছেনা বলে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
চলতি সংবাদ