
বিশেষ প্রতিনিধি-
নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী, অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, প্রকৌশলী শ্যামল কান্তি ভট্রাচার্য্য, অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, আব্দুল মমিন বিএসসি, আব্দুল ওয়াদুদ পিন্টু, বিজন সেন প্রমুখ।
দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিল এবং বিকালে একই স্থানে আলোচনা সভা, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
বিকালে দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে নুরুল আবসার দিনাজের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ মোহাম্মদ আলী। সভা শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া স্বাধীনতা চিকিত্সক পরিষদ ও বিএমএ নোয়াখালী শাখার উদ্যোগে নোয়াখালী মেডিক্যাল কলেজ মিলনায়তনে ডাঃ এম এ নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুস সালাম, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত¡বধায়ক ডাঃ পি সি এন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মুনিরুজ্জামান চৌধুরী, জেলা বিমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাত্তার ফরায়েজী প্রমুখ।






