ফেনীতে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত
10
ফেনী থেকে জুলহাস তালুকদার-
ফেনীতে বঙ্গবন্ধুর খুনীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা ও যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবির মধ্য দিয়ে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সরকারি বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, শোক রেলি, জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রামান্য চিত্র প্রদর্শন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অফিসে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, বিকেলে পৌর চত্বরে আলোচনা সভা মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভা ,কবিতা পাঠ চিত্রাংকন রচনা হামদ নাত প্রতিযোগীতা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
চলতি সংবাদ