চ.নো.রিপোর্ট-
মাথার ওপর নড়বড়ে আচ্ছাদান। বড় ধরণের কোন ঝড় আসলে পরিবার পরিজন নিয়ে চাপা পড়ার উপক্রম। এমন অবস্থায় একটি ভিটি পাকা ঘর
করে দেয়ার প্রতিশ্র“তি শুনেই খুশির বন্যা বয়ে যায় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের (৫৮) চোখে মুখে। বৃহস্পতিবার শেষ বিকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের হরিভল্লব পুর গ্রামে অসহায় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের বাড়ি সরেজমিনে পরিদর্শন করে এই প্রতিশ্র“তি দেন বিশিষ্ট শিল্পপতি মোনাজ গ্র“পের পরিচালক মিনহাজ আহম্মেদ জাবেদ।
একই ভাবে আমান উল্যা পুর ইউনিয়নের মহেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার (৬০) বাড়িতে গিয়ে একই চিত্র দেখে তাঁকেও একটি ঘর করে দেবেন বলে জানান তিনি। এসময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই খাজা আলামীন, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন বাঙালী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিক উল্যা (নেতা রফিক), আব্দুল মান্নান কমিশনার, আমান উল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে মিনহাজ আহম্মেদ জাবেদ জানান, পর্যায়ক্রমে বেগমগঞ্জের সকল ইউনিয়নের একজন করে নিঃস্ব মুক্তিযোদ্ধাকে ঘর করে দেয়া হবে। এক্ষেত্রে সমাজের বিত্তবান ও সচেতন মানুষজনকেও এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি যার যা সামর্থ্য আছে তা দিয়ে মুক্তিযোদ্ধাদের পাশ দাঁড়ানের আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে এই ঘর করে দেয়ার সংখ্যা আরো বাড়তে পারে।
মাথার ওপর নড়বড়ে আচ্ছাদান। বড় ধরণের কোন ঝড় আসলে পরিবার পরিজন নিয়ে চাপা পড়ার উপক্রম। এমন অবস্থায় একটি ভিটি পাকা ঘর
করে দেয়ার প্রতিশ্র“তি শুনেই খুশির বন্যা বয়ে যায় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের (৫৮) চোখে মুখে। বৃহস্পতিবার শেষ বিকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের হরিভল্লব পুর গ্রামে অসহায় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের বাড়ি সরেজমিনে পরিদর্শন করে এই প্রতিশ্র“তি দেন বিশিষ্ট শিল্পপতি মোনাজ গ্র“পের পরিচালক মিনহাজ আহম্মেদ জাবেদ।একই ভাবে আমান উল্যা পুর ইউনিয়নের মহেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার (৬০) বাড়িতে গিয়ে একই চিত্র দেখে তাঁকেও একটি ঘর করে দেবেন বলে জানান তিনি। এসময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই খাজা আলামীন, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন বাঙালী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিক উল্যা (নেতা রফিক), আব্দুল মান্নান কমিশনার, আমান উল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।