
চ.নো.রিপোর্ট-
‘‘মাছের উত্পাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর’’ এই শ্লোগানকে সামনে রেখে জনসাধারণের আহরণের সুবিধার্থে বেগমগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে এক অনুষ্ঠানে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পাশ্ববর্তী ওয়াপদার খালে উত্সব মুখর পরিবেশে এ পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
পোনা মাছ অবমুক্তি কার্যক্রম-২০১০ এর আওতায় বেগমগঞ্জ উপজেলা মত্স অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মিনহাজ আহম্মেদ জাবেদ, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যা, জেলা মত্স কর্মকর্তা বিলকিস তাহমিনা। এতে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই খাজা আলামীন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুল জান্নাত, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন বাঙালী, নোয়াখালী জেলা মটরযান মালিক গ্রুপের সেক্রেটারী আজিজুল বাসার স্বপন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে পোনা মাছ সংরক্ষণে সরকারের আহবানে সাড়া দিয়ে সবাইকে সহযোগীতা করার আহবান জানান। পর্যায়ক্রমে গোটা জেলায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার ঘোষণা দেয়া হয়।






