বেগমগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী হাছান গ্রেফতার
চ.নো.রিপোর্ট-10
নোয়াখালীর বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের চিহ্নিত অপরাধী ও থানার তালিকাভূক্ত সন্ত্রাসী মোঃ হাছানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাছান  উপজেলার বসন্তেরবাগ গ্রামের দীন ইসলামের পুত্র।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, হাছান দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামাসহ বিভিন্ন অপরাধ করে আসছে। তাঁর বিরুদ্ধে থানায় ৩টি নিয়মিত মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাঁকে নোয়াখালী বিশেষ বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিশেষ প্রতিবেদন