সিডনি রকডেল টাউন হলে অষ্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য মেলা ২৪ অক্টোবর
চ.নো.রিপোর্ট-
10প্রথমবারের মতো অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য মেলা (Aus Bangla Business Expo 2010)  ২০১০। আগামি ২৪ অক্টোবর সিডনি রকডেল টাউন হলে এ মেলা অনুষ্ঠিত হবে। উইশ ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজনে এই মেলায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
আয়োজনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, মেলায় অংশগ্রহণকারীদের জন্য অত্যাধুনিক তথ্য প্রযুক্তিসহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া মেলায় আগত শিশুকিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থ থাকবে। মেলায় অষ্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং অষ্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রিয়েল এষ্টেট কোম্পানী, টেলিকম কোম্পানীসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
মেলার মিডিয়া পার্টনার হিসাবে থাকবে অষ্ট্রেলিয়া থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘প্রবাসে বাংলাদেশ’। ষ্টল বরাদ্দের জন্য যোগাযোগ করুন,  আদনান জুয়েল- +61 433995430 এবং  +61 287897610
ক্রীড়া ও সংস্কৃতির খবর