আকস্মিক মিছিলের চেষ্টা-নোয়াখালীতে শিবিরের সেক্রেটারি গ্রেফতার
চ.নো.রিপোর্ট-
আকস্মিক মিছিলের চেষ্টাকালে ছাত্র শিবিরের নোয়াখালী দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ ইউছুফকে (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটার দিকে নোয়াখালী জিলা স্কুলের পাশ্ববর্তী সড়ক থেকে সুধারাম থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউছুফ সদর উপজেলার নোয়ন্নাই ইউনিয়নের রতনপুর গ্রামের নুর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রেফতারকৃত জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে জেলা জামায়াত ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা শনিবার জোহরের নামাজের পর জেলা জামে মসজিদ থেকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে আকস্মিক মিছিল বের করে। এক পর্যায়ে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং মিছিল থেকে ইউসুফকে গ্রেফতার করে।
এনিয়ে যোগাযোগ করা হলে সুধারাম থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন জানান, জোহরের নামাজের পর শিবিরের একদলকর্মী শহরে হঠাত করে মিছিল বের করার চেষ্টা করে। তাত্ক্ষনিক পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় এবং ইউছুফকে গ্রেফতার করে।  তার বিরুদ্ধে ভাঙ্গচুর ও হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
চলতি সংবাদ