চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর শ্রী শ্রী রাম চন্দ্র দেবের (রাম ঠাকুর আশ্রম) দূঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার রাত দুই টার দিকে চোরের দল সমাধিক্ষেত্রের মুল মন্দিরের তালা ভেঙ্গে আনুমানিক ৪/৫ ভরি স্বর্ণের অলংকার নিয়ে যায়। শনিবার ভোরে এ খবর ছড়িয়ে পড়লে দ্রুত হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দ সমাধিক্ষেত্রে ভীড় জমায়। সমাধি ক্ষেত্রের দীর্ঘ ৬১ বছরের ইতিহাসে প্রথম এ ধরণের চুরির ঘটনায় জেলার রাম ঠাকুরের ভক্তদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।
খবর পেয়ে শনিবার বিকালে পুলিশ সুপার হারুন উর রশীদ হাযারী, সকালে এনিয়ে বেগমগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব ঘটনাস্থল পরিদর্শণ করে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রাম চন্দ্র দেবের সমাধি ক্ষেত্র পরিচালনা কমিটির সেক্রেটারী বাবু তপন রায় চৌধুরী জানান, শুক্রবার রাতে সমাধি ক্ষেত্রের মূল মন্দিরের ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করে চোরের দল রাম ঠাকুরের চিত্রপট ভাংচুর করে ছবির মধ্যে খচিত আনুমানিক ৪/৫ ভরি ওজনের স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায়। অলংকার চুরির চেয়েও আমাদেরকে (ভক্তদের) সবচেয়ে বেশি আহত করেছে ঠাকুরের (রাম চন্দ্র দেবের) চিত্রপট ভাঙার বিষয়টি। খবর পেয়ে পুলিশ এসেছে, দ্রুত দুস্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছি- তারাও আশ্বাস দিয়েছে। এখন দেখার বিষয়।
সমাধি ক্ষেত্রের পরিচালনা কমিটির অন্যতম সদস্য গৌতম সাহা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাধি ক্ষেত্র প্রতিষ্ঠার ৬১ বছরে এ ধরণের চুরি হয়নি। তাছাড়া চিত্রপট ভাঙার বিষয়টিই দুঃখজনক। বিগত সময়ে যারা কমিটির দায়িত্বে ছিলেন এমন ভক্তরা জানিয়েছেন চুরি হওয়া স্বর্ণের অলংকারের ওজন ৭ ভরি হবে।
এনিয়ে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, খবর পেয়ে সকালেই তিনি ঘটাস্থলে গেছেন। এ নিয়ে চুরির মামল রেকর্ড করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলায় ৩/সাড়ে ৩ ভরি অলংকারের উল্লেখ রয়েছে।