কোম্পানীগঞ্জে জলদস্যু বাহিনীর প্রধান হেজা নবী গ্রেফতার
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর কোম্পানীগঞ্জের জলদস্যু বাহিনীর প্রধান ও ৮ মামলার আসামী নুরনবী হেঞ্জু প্রকাশ হেঁজা নবীকে (৩৮) গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ মুছাপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেজা নবীকে গ্রেফতার করা হয়েছে। সে  থানার তালিকাভূক্ত এবং কাম্পানীগঞ্জ উপকুলের দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের আটটি মামলা রয়েছে। 
চলতি সংবাদ