যুদ্ধ ও পরিবেশ দুষণমুক্ত পৃথিবী’র দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
10
চ.নো.রিপোর্ট-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে ‘যুদ্ধ ও পরিবেশ দুষণমুক্ত পৃথিবী’ গড়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার নোয়াখালীতে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। নোয়াখালী বিগ ব্যাঙ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে শহরের টাউনহল চত্বরে সকাল সাড়ে দশটা থেকে এগারটা পর্যন্ত ওই কর্মসুচী পালিত হয়।
সকাল সাড়ে দশটার সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা টাউনহল মোড়ে জড়ো হন। এর পর টাউনহল মোড় থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পর্যন্ত শহরের প্রধান সড়কে মানববন্ধন রচনা করেন। অংশগ্রহনকারীরা এসময় ‘যুদ্ধ নয় শান্তি চাই; গাছ লাগান পরিবেশ বাঁচান; বিশ্বজুড়ে মরনাস্ত্র তৈরীর প্রতিযোগীতা বন্ধ কর; শিশুখাদ্যের ভেজাল বন্ধ কর’সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করেন।
বিশেষ প্রতিবেদন