নোয়াখালীতে বিএনপির দুই যুগ্ম মহাসচিব বরকত উল্যা বুলু ও ব্যারিষ্টার খোকন : আওয়ামীলীগই বারবার সামরিক ও অসাংবিধানিক সরকারকে সমর্থন দিয়েছে
10
বিশেষ প্রতিনিধি-
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এমপি বলেছেন, নিজেদের গণতান্ত্রিক দাবি করলেও আওয়ামীলীগই বারবার সামরিক এবং অসাংবিধানিক সরকারকে সমর্থন করেছে। ৭৫’র পরবর্তী সময়ে আওয়ামীলীগ নেতা খন্দকার মোশতাকের নেতৃত্বে দেশে প্রথম সামরিক আইনজারী হয়। ৮৬’র নির্বাচনে অংশ নিয়ে আওয়ামীলীগ এরশাদের অবৈধ সামরিক সরকারকে বৈধতা দেয়। সর্বশেষ ১/১১’র পরবর্তী সময়ে জেনারেল মইন উ আহম্মেদকে প্রকাশ্যে সমর্থন দিয়ে তাদের সহযোগীতায় এখন ক্ষমতায়।
বৃহস্পতিবার বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোনাইমুড়ি আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।সভাপতিত্ব করেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ, সোনাইমুড়ি পৌর বিএনপির সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মানিক সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক প্রমুখ।
বিএনপির আরেক যুগ্ম সমহাসচিব বরকত উল্যা বুলু এমপি বলেছেন, অসৎ ও সুবিধাভোগী রাজনৈতিক নেতাদের সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে। এ ধরণের নেতাদের হাত থেকে মানুষকে যাতে আল্লাহ হেফাজত করেন সেজন্য সবাইকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে।
বৃহস্পতিবার বিকালে বেগমগঞ্জের চৌরাস্তায় সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে পেশাজীবী ও বিভিন্ন রাজনৈতিকদলের প্রতিনিধিদের সম্মাানে চৌমুহনী পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জাহিরুদ্দিন হারুনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারী জাহাঙ্গীর আলম, সাংবাদিক কাজী মোহাম্মদ রফিক উল্যা, জেলা জামাতের সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন, খেলাফত মসজিলসের জেলা যুগ্ম সম্পাদক মাওলানা তফাজ্জাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুস্তুম আলী প্রমুখ।


চলতি সংবাদ