নোয়াখালীতে উন্মুক্ত জলাশয়ে ১৮’শ কেজি পোনা মাছ অবমুক্ত
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর বিভিন্ন সরকারি খাল ও জলাশয়ে প্রায় ১হাজার ৮০০কেজি পোনামাছ অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা মত্স্ বিভাগ। এর অংশ হিসেবে শুক্রবার জেলার সেনবাগ উপজেলা ষ্টেডিয়াম সংলগ্ন ফেনী-নোয়াখালী খালে পোনামাছ অবমুক্ত করে কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মত্স্ কর্মকর্তা  বিলকিছ তাহমিনা।
জেলা মত্স্ বিভাগ সুত্রে জানা গেছে, চারলাখ সত্তর হাজার টাকা ব্যয়ে জেলার নয়টি উপজেলার সরকারি খাল ও উন্মুক্ত জলাশয়ে এবার পোনামাছ অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি সংবাদ