কুমিল্লা বোর্ডের শীর্ষ ২০-এ লক্ষ্মীপুরের দুই স্কুল
মিজানুর রহমান মানিক-
কুমিল্লা বোর্ডের শীর্ষ ২০ স্কুলের মধ্যে জায়গা করে নিয়েছে লক্ষ্মিীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়। এ দু’টি প্রতিষ্ঠান যথাক্রমে ১৫ ও ১৬ তম স্থান অধিকার করেছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালের জেএসসি পরীক্ষায় ২১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শতভাগ পাশ করা এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩জন।
অপরদিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় থেকে ২৬১জন পরীক্ষা দিয়ে পাশ করে ২৫১ জন। তবে এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। এবছর লক্ষ্মীপুর জেলা থেকে জেএসসিতে পরীক্ষার্থী ছিল ১৩হাজার ৬৩৪ জন। তবে পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ হাজার ২৬৩ জন।