আতোয়ার রহমান মনির, রায়পুর(লক্ষ্মীপুর) থেকে:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চলের মেঘনা পাড়ের মানুষ শাসক দলের মোড়লদের নির্যাতন
থেকে মুক্তি পাচ্ছেনা। রাজনৈতিক ক্ষমতার পালা বদলের পাশাপাশি বদলে যায় এখানের নেতারা। বিএনপি সরকারের আমলে পশ্চিমাঞ্চলের মানুষ কুখ্যাত ভূমিদস্যূ মান্নান সরকারের কাছে জিম্মি ছিলো। ক্ষমতা বদলের সাথে সাথে মান্নান সরকার নেই। তাতে কি ? চরবংশী গ্রামের যুবলীগ নামধারী ক্যাডার জয়নাল আবেদিন ওরফে ছোট হাজারী জয়নাল ও তার লোকজনতো আছে। স্থানীয় লোকজনের কাছে- ছোট হাজারী ও তার ক্যাডার বাহিনী এক আতংকের নাম হয়ে দাড়িয়েছে।
২নং চরবংশী ইউনিয়নের এক ত্রাসের নাম নব্য গড ফাদার ছোট হাজারী জয়নাল। সে চরাঞ্চলে গড়ে তুলেছে লাঠিয়াল বাহিনী। লুটপাঠ, অগ্নিসংযোগ, হামলা, নির্যাতন, জুয়ার আসর, ভূমিহীনদের উচ্ছেদ এ বাহিনীর সদস্যদের নৈমিত্তিক কাজ। সে কয়েকদিন আগে সহযোগিদের নিয়ে চরবংশীর মাটির কিল্লার দিঘীর অর্ধলক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়েছে। তার ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে নারাজ। চরের নিরীহ লোকজনের কাছে সে কখনো পুলিশ, কখনো র্যাব, কখনো সাংবাদিক, কখনো যুবলীগ নেতা পরিচয় দিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে। গত ৩দিন চরবংশী, খাসের হাট, মেঘনা বাজার, হাজীমারা, কানিবগার চর ও আশপাশ এলাকা ঘুরে ভুক্তভোগীদের কাছে এসব তথ্য জানা গেছে।
তার নানা অপকর্মের ঘটনা মানুষের মুখে মুখে। ক্ষমতাসীন দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। ছোট হাজারী ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করে চরাঞ্চলে শান্তি শৃংখলা বজায় রাখতে লক্ষ্মীপুর পুলিশ সুপার ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্থরা।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জয়নাল ওরফে ছোট হাজারী বলেন, আমি কয়েকদিন চরের মাটি বিক্রি করার পর বন্ধ করে দিয়েছি। আমার বিরুদ্ধে অন্য অভিযোগগুলো ঠিক না।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চলের মেঘনা পাড়ের মানুষ শাসক দলের মোড়লদের নির্যাতন
থেকে মুক্তি পাচ্ছেনা। রাজনৈতিক ক্ষমতার পালা বদলের পাশাপাশি বদলে যায় এখানের নেতারা। বিএনপি সরকারের আমলে পশ্চিমাঞ্চলের মানুষ কুখ্যাত ভূমিদস্যূ মান্নান সরকারের কাছে জিম্মি ছিলো। ক্ষমতা বদলের সাথে সাথে মান্নান সরকার নেই। তাতে কি ? চরবংশী গ্রামের যুবলীগ নামধারী ক্যাডার জয়নাল আবেদিন ওরফে ছোট হাজারী জয়নাল ও তার লোকজনতো আছে। স্থানীয় লোকজনের কাছে- ছোট হাজারী ও তার ক্যাডার বাহিনী এক আতংকের নাম হয়ে দাড়িয়েছে।২নং চরবংশী ইউনিয়নের এক ত্রাসের নাম নব্য গড ফাদার ছোট হাজারী জয়নাল। সে চরাঞ্চলে গড়ে তুলেছে লাঠিয়াল বাহিনী। লুটপাঠ, অগ্নিসংযোগ, হামলা, নির্যাতন, জুয়ার আসর, ভূমিহীনদের উচ্ছেদ এ বাহিনীর সদস্যদের নৈমিত্তিক কাজ। সে কয়েকদিন আগে সহযোগিদের নিয়ে চরবংশীর মাটির কিল্লার দিঘীর অর্ধলক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়েছে। তার ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে নারাজ। চরের নিরীহ লোকজনের কাছে সে কখনো পুলিশ, কখনো র্যাব, কখনো সাংবাদিক, কখনো যুবলীগ নেতা পরিচয় দিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে। গত ৩দিন চরবংশী, খাসের হাট, মেঘনা বাজার, হাজীমারা, কানিবগার চর ও আশপাশ এলাকা ঘুরে ভুক্তভোগীদের কাছে এসব তথ্য জানা গেছে।