নোয়াখালীতে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ
11
চ.নো.রিপোর্ট-
শিক্ষকদের টাইমস্কেলসহ সকল দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে বুধবার নোয়াখালীতে বেসরকারি কলেজের শিক্ষকেরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নোয়াখালী শাখা এসব কর্মসুচির আয়োজন করে। কর্মসুচি থেকে শিক্ষকদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করা হয়।
এর মধ্যে বেলা এগারটা থেকে বারটা পর্যন্ত নোয়াখালী টাউনহল মোড়ে মানববন্ধন করে। এর পর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যক্ষ প্রদীপ নারায়ন সাহা, জেলা সভাপতি অধ্যাপক মতিনউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাজিম উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
বিশেষ প্রতিবেদন