চলমান নোয়াখালীর জন্য চাই আপনার সহযোগীতা
চ.নো.রিপোর্ট-
বৃহত্তর নোয়াখালী অঞ্চলের তথ্য নির্ভর অনলাইন পত্রিকা ‘চলমান নোয়াখালী’ দেখতে দেখতে পার করেছে তিনটি বছর। অনলাইনে প্রকাশনার শুরু থেকেই নোয়াখালী অঞ্চলের উন্নয়ন-সম্ভাবনা, ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকারসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছে নীতি নির্ধারণী পর্যায়ে। পাশাপাশি নোয়াখালী অঞ্চলের বাসিন্দা যারা এলকার বাইরে বিশেষ করে বিদেশে অবস্থান করছে সেইসব প্রবাসী ভাইদের কাছে নিমিষেই এলাকার খবর পৌঁছে দিচ্ছে। একইসাথে রাজনৈতিক দলমতের উর্ধ্বে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচী পালনের সংবাদও আমরা তুলে ধরছি।
প্রকাশনার শুরু থেকে আজ অবদি চলমান নোয়াখালী চলে আসছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। চলমান নোয়াখালীর দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা। তারপর ওয়েব সাইটটি তৈরী ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ নিজ অর্থে ও শ্রমে করে চলেছেন দেশী হোষ্ট সলিউশনস্ এর কর্ণধার সুমিত আউয়াল। বর্তমানে লন্ডন প্রবাসী এই বন্ধু সেখানে অবস্থান করেও আমাদের সহযোগীতা করছেন নিরন্তর।
বিভিন্ন সময়ে প্রবাসী বন্ধুরা আমাদের সহযোগীতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু প্রয়োজন না হওয়ায় আমরা সেই সহযোগীতা সাদরে ফিরিয়ে দিয়েছিলাম। বর্তমানে রক্ষণাবেক্ষণ-ব্যবস্থাপনা ব্যায় ও আনুষাঙ্গিক ইনষ্ট্রুমেন্ট ক্রয়ে চলমান নোয়াখালীর ওয়েব সাইটটি চালাতে গিয়ে আমাদের বেগ পেতে হচ্ছে। আমরা আশাকরছি চলমান নোয়াখালীকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা এই সংকট কাটিয়ে উঠতে সুহৃদ বন্ধুদের সহযোগীতা পাবো। সেটি দেশ থেকে হোক কিংবা প্রবাস থেকে হোক। সেই প্রত্যাশা থাকবে সবার প্রতি।

রুদ্র মাসুদ
সম্পাদক
০১৭১১০০৮০৩৩
editor@chalomannoakhali.com