বেগমগঞ্জে চুরি হওয়া সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন মহিলা সদস্য গ্রেফতার
11
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ চুরি হওয়া সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের তিন মহিলা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিরুল আলম এর নেতৃত্বে এসআই মোঃ রাশেদ খাঁন চৌধুরী র্ফোস নিয়ে অভিযান চালিয়ে পাশ্ববর্তী সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের তিন তক্তার পুল সংলগ্ন আব্দুল হক মিয়ার বাড়ী থেকে চুরি হওয়া সিএনজি অটোরিকশা নোয়াখালী-থ-১১-২৬২৬ নাম্বারের গাড়ী উদ্ধার করে। এসময় গাড়ী চুরির সাথে জড়িত থাকার অভিযোগে  মাছূমা খাতুন (৫৫), নাছিমা বেগম(২৫), ও  বিবি খোদেজা ওরপে লাকি (৩৫)কে গ্রেফতার করা হয়। মাছুমা খাতুনের ছেলে মিন্টু মিয়া গত ২৮ সেপ্টেম্বর চোরাই সিএনজি অটো রিকশাসহ বেগমগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার করে। পরবর্তী জামিনে মুক্ত হয়ে সে পুনারা চুরির সাথে জড়িত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় তিনটি ও ফেনী থানায় একটিসহ আরো মামলা রয়েছে।
বিশেষ প্রতিবেদন