আতোয়ার রহমান মনির-
বুধবার ভোররাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগন্জ বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানিরা দাবি করছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে দোকানে থাকা সয়াবিন ,ধান,মরিচ,হলুদ,চাউল সহ ১ কোটি টাকার মালামাল ভর্তি মোল্লা এন্ড ব্রাদার্স, হাজী এন্টারপ্রাইজ, উজ্জল ফার্নিসার, আক্তার ষ্টোর, ওমল ফার্নিসার, বিল্লাল ষ্টোর, আমিন ষ্টোর ও আল হারুন এন্টার প্রাইজ অগ্নিকান্ডে পুড়ে যায়। এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে মোঃ রশিদ (৪৮), ফারুক (৩৫) লোকমান (৫০) ও আমিন মাষ্টার (৪৫) আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হায়দরগন্জ বাজার কমিটির সেক্রেটারী সাইজুদ্দিন মোল্লা বলেন, দমকল বাহিনীর অপেক্ষা করে সহযোগীতা পায়নি । তবে ব্যবসায়ীদের সহযোগিতায় ভোর রাতেই ইরি ধানে ক্ষেত থেকে পাম্প তুলে এনে খালে সংযোগ লাগিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।