চ.নো.রিপোর্ট-
বায়রার সাবেক সভাপতি গোলাম মুস্তফা রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮০ বাংলাদেশ এর গভর্নর
নির্বাচিত হয়েছেন। শনিবার ঢাকায় সমাপ্ত রোটারীর দু’দিন ব্যাপী জেলা সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা প্রান্তিক ট্রাভেলস এন্ড টুরিজম ও প্রান্তিক এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর। তিনি হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, গ্রামীণ ফান্ড, গ্রামীণ নিটওয়্যার এবং মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ডিরেক্টর।
কয়েকটি গ্রন্থ প্রণেতা গোলাম মুস্তফা বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এফবিসিসিআই ষ্ট্যান্ডিং কমিটি এবং মুক্তিযুদ্ধ যাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংশিষ্ট। তিনি পরপর ৫ বছরের জন্য সিআইপি নির্বাচিত হয়েছেন। জনাব মুস্তফা রোটারী ক্লাব অব ঢাকা কসমোপলিটানের সাবেক সভাপতিসহ রোটারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শুক্র ও শনিবার দু’দিন ব্যাপী রোটারী ইন্টারন্যাশনাল জেলা-৩২৮০ এর সল্ফে§লন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রোটারীর জেলা গভর্নর ডা: মনজুরুর হক চৌধুরীসহ রোটারীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ২০১১-১২ সালের জন্য জেলা গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আগত রোটারীয়ানদের মাঝে ভোট গ্রহন অনুষ্ঠিত।
বায়রার সাবেক সভাপতি গোলাম মুস্তফা রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮০ বাংলাদেশ এর গভর্নর
নির্বাচিত হয়েছেন। শনিবার ঢাকায় সমাপ্ত রোটারীর দু’দিন ব্যাপী জেলা সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা প্রান্তিক ট্রাভেলস এন্ড টুরিজম ও প্রান্তিক এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর। তিনি হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, গ্রামীণ ফান্ড, গ্রামীণ নিটওয়্যার এবং মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ডিরেক্টর।