ফেনীতে দূধর্ষ চুরি
ফেনী থেকে জুলহাস তালুকদার-
ফেনীর সোনাগাজীতে দিনে দুপুরে আধা ঘন্টার মধ্যে পৃথক তিনটি দূধর্ষ চুরির ঘটনায় ৫৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৮০ হাজার টাকা চুরি হয়েছে।
সোনাগাজী মডেল থানার সামনে শ্যাম জুয়েলারীর মালিক নূপুর শ্যাম,  উপজেলা সরকারী কোয়াটারের এলজিইডির কার্যসহকারী জাকির আহমেদ ও সোনাগাজী সরকারী কলেজের উপাধ্যক্ষ আজিজুল হকের বাসায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এই ঘটনা ঘটে। চুরির সময় বাসার মহিলারা সন্তানদের নিয়ে স্কুলে ছিল। চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়ে।

ফেনীর সংবাদ