আতোয়ার রহমান মনির-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে সোমবার অভিযান চালিয়ে প্রায় ৮০ মন জাটকা, ৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট ও নেট জাল আটক করা হয়েছে। এসময় ৫টি মাছ ধরার জেলে নৌকা আটক করা হয়। তবে অভিযানের সময় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কাওছার ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন অভিযানে অংশ নেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কাওছার মেঘনা নদীর পুরানবেড়ী, হাজীমারা, কানীবগা ও পানিরঘাট এলাকায় মাছ শিকারের জন্য পাতানো অবস্থায় এসব আটক করেন। পরে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জালগুলো পুরানবেড়ী এলাকার নদীর পাড়ে পোড়ানো হয়।
এ ব্যাপারে রায়পুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষা করার জন্য নিষিদ্ধ বিভিন্ন জালের বিরুদ্ধে মেঘনা নদীতে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।