হাকিকুল ইসলাম খোকন-
নিউইয়র্ক সিটির কুইন্সের বাঙ্গালী অধ্যুষিত এলাকায় ‘জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব’ এর উদ্যোগে
বাংলা নববর্ষ-১৪১৮ “আনন্দ উৎসব” উদযাপন করা হবে। জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটস্থ প্রিমিয়াম রেষ্টুরেন্টের সামনে থেকে ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এর সূচনা করা হবে।
‘এসো হে বৈশাখ এসো এসো’ সমবেত সঙ্গীতের মাধ্যমে ছোটবন্ধু শিশু-কিশোরদের নিয়ে শোভা যাত্রা র্যালির মাধ্যমে সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে সমবেত হবে এবং সুর ছন্দ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হবে। সকল প্রবাসীদের জন্য উন্মুক্ত “জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব” আয়োজিত বাংলা নববর্ষের এই অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সকল প্রবাসীদের স্বাদর আমন্ত্রণ জানিয়েছেন এম.এ. রহমান, হানিফ, মুক্তার, সাইদ, সামশ জনি, হাসান, সামির, বাবু, জুয়েল, ইমন, আশিক এবং জনি প্রমুখ।
নিউইয়র্ক সিটির কুইন্সের বাঙ্গালী অধ্যুষিত এলাকায় ‘জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব’ এর উদ্যোগে
বাংলা নববর্ষ-১৪১৮ “আনন্দ উৎসব” উদযাপন করা হবে। জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটস্থ প্রিমিয়াম রেষ্টুরেন্টের সামনে থেকে ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এর সূচনা করা হবে। ‘এসো হে বৈশাখ এসো এসো’ সমবেত সঙ্গীতের মাধ্যমে ছোটবন্ধু শিশু-কিশোরদের নিয়ে শোভা যাত্রা র্যালির মাধ্যমে সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে সমবেত হবে এবং সুর ছন্দ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হবে। সকল প্রবাসীদের জন্য উন্মুক্ত “জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব” আয়োজিত বাংলা নববর্ষের এই অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সকল প্রবাসীদের স্বাদর আমন্ত্রণ জানিয়েছেন এম.এ. রহমান, হানিফ, মুক্তার, সাইদ, সামশ জনি, হাসান, সামির, বাবু, জুয়েল, ইমন, আশিক এবং জনি প্রমুখ।






