ঢাকা সেনানীবাসে এক কর্মকর্তার বাসায় নিজেকে রক্ষা করতে পারেনি দশ বছর বয়েসী গৃহকর্মী হাসিনা \ লোমহর্ষক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর প্রহর গুনছে ফেনী সদর হাসপাতালে
ফেনী থেকে জুলহাস তালুকদার-
ক্ষমতাধর গৃহকর্তার হাতে নির্মম নির্যাতনের শিকার হাসিনা (১১) নামে এক শিশুকে ফেনী সদর 11হাসপাতালে বেডে রেড ক্রিসেন্ট সোসাইটি সহযোগিতায় রক্ত দিয়ে চিকিৎকেরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, লক্ষীপুর সদর উপজেলায় পুকুর দিয়ার মাইর ছড়া গ্রামের ব্রিক ফিল্ড শ্রমিক মোঃ হানিফের অভাব অনটনের সংসারে ৬ সন্তান নিয়ে দিন কাটছিল। ছয় মাস পূর্বে তার শিশু সন্তান হাসিনা (১১) কে সুরক্ষিত ঢাকা সেনানীবাসে বসবাসকারী মেজর আখতার শিবলুর বাসায় গৃহ পরিচারিকা কাজে দেয়। সামান্য টাকা দেওয়ার কথা থাকলেও টাকা দেওয়াতো দূরের কথা গৃহকর্তা মেজর শিবলু ও তার স্ত্রী নিপার অমানষিক নির্যাতনের ফলে শিশুটি মৃত্যুর শয্যা হড়ে পড়ে।
শিশুটির বড় বোন কুলসুম ও নাজমা জানান, বাসার কাজে ভুল করার বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রায় সময় তার বোন হাসিনাকে গৃহকর্তা ও স্ত্রী মারধর করত। গরম খন্তি দিয়ে চ্যাকা দিত। এতে তার শরীরের বিভিন্ন স্থানে পঁচন ধরে। এক পর্যায়ে ২৬ মার্চ রাতের আধাঁরে হাসিনাকে ঢাকার মতিঝিল এলাকায় তাদের বাসার গেটের সামনে সজ্ঞাহীন অবস্থায় ফেলে যায়। নাজমা জানান, টাকার অভাবে ঢাকায় চিকিৎসা করাতে পারি নাই। তাই ২৭ মার্চ ফেনী সদর হাসপাতালে নিকট আত্মীয়ের মাধ্যমে মূমুর্ষ ছোট বোনকে ভর্তি করাই। তবে অর্থের অভাবে ঔষধপত্র ও রক্ত ক্রয়ের সম্ভব না হলে রেডক্রিসেন্ট কর্মীরা সাহায্যে এগিয়ে আসেন।
ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিটের সভাপতি মোঃ আমিনুল ইসলাম হাজারী রূপক জানান, ফেনী সদর হাসপাতালে ১নং ওয়ার্ডের ১২নং বেডে চিকিৎসাধীন অমানবিক নির্যাতনের শিশুটি রক্তের অভাবে মৃত্যুর শয্যায় পতিত হলে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ২ ব্যাগ রক্ত দেয়া হয়। নির্যাতিত শিশুটি গরীব হওয়ায় তার চিকিৎসা কাজে সমাজের বৃত্তবান লোকেরা এগিয়ে আসা প্রয়োজন।
হাসপাতালে সাংবাদিকেরা শিশুটিকে দেখতে গেলে দেখা যায় শিশুটিকে কেউ কিছু জিজ্ঞেস করলে ফেল ফেল করে তাকিয়ে থাকে। দু চোখের পানি গড়িয়ে পড়ে তার।
12খবর পেয়ে হাসপাতালে শিশুটিকে দেখতে যায় বিষয়টি ফেনীর পুলিশ সুপারকে জানালে হাসিনাকে হাসপাতালে দেখতে এসে তিনি নিজেই মনে করেন এটা মানব সভ্যতার জন্য কলঙ্ক। থানায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাঃ হাসিনা আক্তার জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্তাবধানে শিশুটির চিকিৎসা চলছে।
গৃহকর্তা মেজর শিবলু পারিবারিক মোবাইল ফোনে (মোবাইলঃ ০১৭১২-৮১৪১৭১) যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া চেষ্টা করে মোবাইল সংযোগ পাওয়া যায়নি।
ফেনীর সংবাদ