ভূয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে চাঁদা আদায়কালে নোয়াখালীতে বিডিআর বিদ্রোহীর পুত্র গ্রেফতার
চ.নো.রিপোর্ট-
নোয়াখালী পৌরসভার নির্বাচনে কমিশনার প্রার্থীর বাড়ীতে ভূয়া ডিজিএফআই পরিচয় দিয়ে  চাঁদা 11আদায়কালে নুরুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নোয়াখালী পৌর এলাকার সোনাপুর থেকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নুরুল ইসলাম ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার উত্তর আওগা গ্রামের বিডিআর বিদ্রাহী রজ্জব আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে সুধারাম থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, বুধবার সকাল ১০টার দিকে আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য নোয়াখালী পৌরসভার নির্বাচনে ৮নং ওয়াডের কাউন্সিলর প্রার্থী মনিরের বাড়ীতে গিয়ে নুরুল ইসলাম নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে মনিরের স্ত্রী রোকসানা বেগমের নিকট থেকে গাড়ীর জন্য ৫০ লিটার পেট্রোল খরচের ২ হাজার টাকা নেন। এ সময় নুরুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী প্রথমে তাকে সোনাপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ তাকে  জিজ্ঞাসাবাদে ভূয়া ডিজিএফআই হিসেবে প্রমাণিত হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম জানায় তার পিতা রজ্জব আলী হাওলাদার’র (৩৮) বিডিআর বিদ্রোহের সাথে জড়িত থাকার অপরাধে বিদ্রোহে ১ বৎসর ৭ মাস সাজা হয়। বর্তমানে খাগড়াছড়ির পানছড়ি কারাগারে রয়েছে।
নুর ইসলাম আরো জানায়, ভূয়া ডিজিএফআই পরিচয়ে সোনাপুর সরকারী ডাকবাংলোতে উঠে এবং তার সাথে ডিজিএফআই’র আরো ৭ জন কর্মকর্তা পৌর নির্বাচন পর্যবেক্ষনের দায়িত্ব পালন করার জন্য এসেছে বলে পুলিশকে জানায়।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ