সেনবাগে প্রচারকাজে বাধা হামলা-ভাঙচুর, আহত ২
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের একপ্রার্থীর প্রচারকাজে প্রতিপক্ষের বাধা, কর্মীদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের বরচারিগাঁও গ্রামের এশফাকুলহক আলিম মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মাঈন উদ্দিন (২৭) ও হাফিজ উল্লা (৩৫) নামে দুই ব্যক্তি আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাশ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ক্লিনিকে ভর্তি করে। তাঁরা ওই ইউনিয়নে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী বেলায়েত হোসেন প্রকাশ সোহেলের নির্বাচনী কর্মী বলে জানা গেছে।
চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন অভিযোগ করেন, বৃহস্পতিবার রার আটটার দিকে তাঁর প্রচারকর্মীরা মোটরসাইকেল যোগে বড়চারিগাঁও এলাকায় গেলে প্রতিদ্বন্ধিপ্রার্থী আ.লীগ সমর্থিত আবদুল ওহাবের লোকজন তাঁদের বেধম মারধর এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে।
এ ব্যাপারে আবদুল ওহাবের বক্তব্য নেওয়ার জন্য তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
একই বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাস গুপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। তবে; এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

বিশেষ প্রতিবেদন