কোম্পানীগঞ্জে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বাদলে নাগরিক সংবর্ধনা
11
মোঃ শরফুদ্দিন শাহীন-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে চাপ্রাশিরহাট বাজারে ব্যাংক রোডে মঙ্গলবার বিকেল ৫টায় নাগরিক সম্বর্ধনা কমিটির উদ্যোগে আ’লীগ সমর্থিত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাদলকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনাকে ঘিরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বসুরহাট পৌরসভা হয়ে বিশাল মটর সাইকেল শো-ডাউন করা হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি হানিফ পাটওয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান একরামুল হক, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, ফারহানা ইন্টার ন্যাশনালের চেয়ারম্যান নাজমুল হক নাজিম, বিশিষ্ট শিল্পপতি আহছান উল্যাহ মানিক, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল আলম সোহাগ, কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি হাজী জিয়া উল হক জিয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরনবী চৌধুরী, ৬নং রামপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, চাপ্রাশিরহাট ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মহি উদ্দিন টিটু, ধানশালিক ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইয়াকুব নবী, চরফকিরা ইউনিয়ন চারদলীয় ঐক্য জোটের সভাপতি হাজী আবুল খায়ের প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।     
বিশেষ প্রতিবেদন