
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০১১-১২ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ২ কোটি ৮৪লাখ ৮০হাজার ৬শ ৫৩টাকা ১৪ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে বুধবার সকালে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পৌর মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ বাজেট ঘোষনা করেন।
বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান একরামুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, চেয়ারম্যান আবু ছায়েদ, উপজেলা জাতীয় পাটির সভাপতি হাজী জিয়া উল হক জিয়া, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি রেয়াজুল হক লিটন, সাংবাদিক এহসানুল আলম খসরু, সাংস্কৃতিক ফোরামের সভাপতি শহীদ উদ্দিন বাবুল, পৌর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, জামায়াত নেতা মাষ্টার কামাল উদ্দিন হায়দার প্রমূখ। বাজেট অধিবেশন অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও পৌরসভার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।







