চ.নো.রিপোর্ট-
সমকালের নোয়াখালী প্রতিনিধি ও সাপ্তাহিক চলমান নোয়াখালী সম্পাদক রুদ্র মাসুদের পিতা রক্ষ্মীবাহিনীর গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৩৬ তম মৃত্যু
বার্ষিকী আজ রোববার । এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলার মীরআলীপুর গ্রামের বাড়িতে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মৃত্যুবার্ষিকীতে মরহুম ইঞ্জিনিয়ার নজীর আহম্মেদের সকল সহযোদ্ধা ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত ঃ মহান মুক্তিযুদ্ধে একজন সক্রিয় অংশগ্রহনের স্বাধীনতা পরবর্তীকালে জাসদ রাজনীতির সাথে যুক্ত হন ইঞ্জিনিয়ার নজীর আহম্মদ। জাসদের গণবাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১০ জুলাই বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে রক্ষীবাহিনী তাঁকে গুলি করে হত্যা করে।
ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের মৃত্যুবার্ষিকীতে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁঞা, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন বাঙালী, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্যাহ কামরুল, সাধারণ সম্পাদক এটিএস দীন মোহাম্মদ পৃথক পৃথক বিবৃতিতে তার রূহের মাগফেরাত কামনা করেন।
সমকালের নোয়াখালী প্রতিনিধি ও সাপ্তাহিক চলমান নোয়াখালী সম্পাদক রুদ্র মাসুদের পিতা রক্ষ্মীবাহিনীর গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৩৬ তম মৃত্যু
বার্ষিকী আজ রোববার । এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলার মীরআলীপুর গ্রামের বাড়িতে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মৃত্যুবার্ষিকীতে মরহুম ইঞ্জিনিয়ার নজীর আহম্মেদের সকল সহযোদ্ধা ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।