লক্ষ্মীপুর-৪ : টাকা বহনের অভিযোগে মেজর মান্নানের ২ কর্মী আটক, থানায় জিডি

চ. নো. রিপোর্ট- লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বিপুল পরিমাণ টাকা বহনের অভিযোগে রোববার সেনাবাহিনীর হাতে বিকল্পধারার প্রার্থী মেজর (অবঃ) আবদুল মান্নানের দুই কর্মী মিরাজ ও কবির হোসেনকে ২লাখ ৬ হাজার ৩’শ টাকাসহ হাতে নাতে আটক করা হয়। পরে রামগতি থানায় মুচলেকা রেখে ও একটি জিডি মূলে টাকাসহ ছেড়ে দেয়া হয়। উল্লেখিত পরিমাণ টাকা নির্বাচনী ব্যয়সীমার মধ্যে থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানায়। থানায় আটক কবির হোসেন উপস্থিত সাংবাদিকদের জানায়, রামগতি ও কমলনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের জন্য নির্বাচনী ব্যয় হিসেবে উক্ত টাকা তারা বহন করে আসছিলেন। রামদয়াল এলাকায় পৌঁছলে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। ওই সময় তারা বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দের নাম সম্বলিত একটি তালিকাও উপস্থাপন করেন।

রাজনৈতিক সংবাদ