নোয়াখালীর কবিরহাটে দলীয় কর্মীসভায় ওবায়দুল কাদের-প্রধানমন্ত্রীর মামলা উচ্চ আদালত থেকে প্রত্যাহার হয়েছে কারো দয়া ও ক্ষমতার অপব্যবহার করে নয়
নিজস্ব সংবাদদাতা-
তথ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার ১৫টি মামলা উচ্চ আদালতের রায়ে প্রত্যাহার হয়েছে, তিনি কারো দয়া বা ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার করেননি। শুক্রবার নোয়াখালীর কবিরহাট পৌর মিলনায়তনে দলীয় কর্মী সমাবেশে বক্তব্যদানকালে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের  মামলার প্রেক্ষিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ট্রাস্ট জননেত্রী শেখহাসিনা ও রেহানার পৈত্রিক সম্পত্বি এবং নিজস্ব সম্পদে গড়া প্রতিষ্ঠান, কারো দান বা অনুদান নয়। কিন্তু জিয়া ট্রাস্ট বেগম খালেদা জিয়া বা জিয়া পরিবারের কোন সম্পদ দিয়ে গড়া নয়, সুতরাং দুটিকে এক করে দেখার সুযোগ নেই।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানূষের কষ্ট লাঘব করার কথা বলে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে সুতরাং নিজেরা কি পেয়েছি সেটি বিবেচ্য নয়, বরং জনগনকে কতটা দিতে পেরেছি তা বিচারের সময় এসেছে। তিনি সরকারের জনকল্যান মূলক কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য, বেশী বেশী প্রচারের জন্য কর্মীদের নির্দেশ দেন।
কবিরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি অলিউদ্দিনের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তর্ব রাখেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, সামছুদ্দিন সেলিম, নুরুল আমিন রুমি, সামছুদ্দিন সাকলাইন, ইয়াকুব নবী চেয়ারম্যান, শাহজালাল সাজু, কবিরহাট পৌরসভার সকল কাউন্সিলর।
বিশেষ প্রতিবেদন