সাংবাদিকদের সম্মানে নোয়াখালী শহর ছাত্রশিবিরের ইফতার অনুষ্ঠান
11
চ.নো.রিপোর্ট-
নোয়াখালী থেকে প্রকাশিত পত্রিকা সম্পাদক ও কর্মরতদের সম্মানে এক ইফতার অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা। মঙ্গলবার মাইজদী নিউ ক্যাফে ঝিলে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী শহর ছাত্রশিবির সভাপতি ফখরুল ইসলাম মিলন। শাখা সেক্রেটারি নেয়ামত উল্লা শাকের এর পরিচালনায় উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন দৈনিক সফলবার্তা সম্পাদক লিয়াকত আলী খান, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো: জসীম, দৈনিক নয়া পৃথিবী সম্পাদক জাহাঙ্গীর আলম ও  অনলাইন সংবাদপত্র ‘আমার সংবাদ ডট কম’ এর সম্পাদক জামাল হোসেন বিষাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জনতার অধিকার’র আবদুল মোতালেব, জাতীয় নিশান’র নূর রহমান, মো: করীম নূরী, নোয়াখালী মেইল প্রতিনিধি নজরুল ইসলাম ও সচিত্র নোয়াখালী’র মাহমুদ হাসান তুহিনসহ সাংবাদিকবৃন্দ। এসময় ছাত্রশিবিরের শহর প্রচার সম্পাদক জিয়াউল হক জিয়া, অর্থ সম্পাদক হাবিবুর রহমান বকুল, ছাত্রকল্যাণ সম্পাদক সাখাওয়াত উল্লা, শিক্ষা সম্পাদক জহিরুল ইসলাম সুমন ও নোয়াখালী সরকারি কলেজ সভাপতি ফজলুল হক উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিবেদন