দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় চৌমুহনী পৌর আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠন

চ. নো. রিপোর্ট- নোয়াখালী-৩ আসনের মহাজোট প্রার্থী লুৎফুন্নাহার মুন্নীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় চৌমুহনী পৌর আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার নোয়াখালী জেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফের সভাপতিত্বে সভায় আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ডিআইজি শফিক উল্যা ও সাবেক ডিআইজি জয়নাল আবেদীন বীরপ্রতীক উপস্থিত ছিলেন। সভায় দলীয় শৃঙ্খলার অভিযোগ এনে চৌমুহনী পৌর আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত করে মাহফুজুল হক বেলালকে আহবায়ক, শহিদুল হক বাবুল মোল্লা, আবুল কালাম ছিদ্দিকী ও রেজাউল কবির চন্দকে যুগ্ম আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজনৈতিক সংবাদ