পুলিশের গাড়িতে ছিনতাইকালে বেগমগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেফতার
চ.নো.রিপোর্ট-
গভীর রাতে পুলিশের গাড়িতে ছিনতাইকালে বেগমগঞ্জে রাজু (২৩), রাশেদ (২৪) ও নুরুল আমিন (২৮) নামের তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পলোয়ানপুল-কাঁচিহাটা সড়কে ছিনতাইকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় আরো অন্তত ৪জন পালিয়ে যেতে সম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে। বুধবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, বেগমগঞ্জ মডেল থানার এসআই ইকবাল বাহারের নেতৃত্বে মাইক্রোবাস নিয়ে একদল পুলিশ টহল দিতে যায় উপজেলার পলোয়ানপুল-কাঁচিহাটা সড়কে। সড়কের মাঝামাঝি অবস্থিত কেজি স্কুলের সামনে পৌঁছলে পূর্ব সেই স্থানের ছিনতাইরত ৭/৮ জনের ছিনতাইকারী দল মাইক্রোবাসটি থামায়। একই সময়ে ছিনতাইকারীদলের কয়েক সদস্য এক ব্যক্তির কাছ থেকে ধারালো অস্ত্রের মুখে টাকা পয়সা লুটে নিচ্ছিলো। কিন্তু মাইক্রোবাসের যাত্রীরা পুলিশ এটি বুঝার পর ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নুরুল আমিনের বাড়ি ল²ীপুরের সদর উপজেলার বিনোদপুর গ্রামে। অপর দুই জন স্থানীয়।
বেগমগঞ্জ মডেল থানার এসআই ইকবাল বাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারীরা কেজি স্কুলের সামনে ছিনতাইয়ের চেষ্টা করছিলো। তাছাড়া ঐ রোডে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে এমন খবর পেয়ে মাইক্রোবাস নিয়ে টহল পুলিশ এলাকায় যায়।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ