চ. নো. রিপোর্ট- ‘ওপেন সোর্স ওপেন মাইন্ড গ্রেড ফ্রিডম’ এ স্লোগানকে সামনে নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগে ঘঝঞট ঙঝঘ এর উদ্যোগে এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (ইফঙঝঘ) এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এডভান্সড্ জুমলা ও নেটওয়ার্কিং এর উপর এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। শনিবার এ ওয়ার্কশপের উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান ড. মো: হুমায়ুন কবির। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মো: জাবেদ হোসেন। ওয়ার্কশপে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক থেকে জুমলা প্রফেশনাল এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রোগ্রামার জাবেদ মোরশেদ, ফেরদৌস আহমেদ তানিন এবং আরাফাতের রহমান শিবু অংশ গ্রহণ করেন। এছাড়া বিভাগের শিক্ষক তারেক হাসান আল মাহমুদ এবং রাশেদ মোস্তফা ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। জুমলা একটি জনপ্রিয় উন্মুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক কনটেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সহজেই ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। এ টুলস ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে দক্ষ ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলতে বিডিওএসএন প্রশিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেন। তাঁরা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে জুমলার মিড লেভেল পর্যায়ের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দান করেন। উল্লেখ্য যে, গত ২৬-২৭ এপ্রিল ২০০৮ বিডিওএসএন এর তত্ত্বাবধানে নোবিপ্রবিতে অনুষ্ঠিত ওয়ার্কশপে জুমলার প্রাথমিক বিষয়গুলোর সাথে বিভাগের ছাত্রছাত্রীরা পরিচিত হয়। দিনব্যাপী ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সিএসটিই বিভাগের চেয়ারম্যান। ওয়ার্কশপে সিএসটিই বিভাগের ২০০৬ এবং ২০০৭ ব্যাচের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।






