নিজস্ব সংবাদদাতা-
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামে মঙ্গলবার গভীররাতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতেরা গ্রামের মোল্লা বাড়ির প্রবাসী সিরাজুল ইসলামের বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় তিনলাখ টাকার সম্পদ লুট করে।
গৃহকর্তা সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৮-১০ জনের একদল ডাকাত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হানা দেয়। এরপর ডাকাতেরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে পরিবারের সকলকে অস্ত্রেরে মূখে জিম্মি ও মারধর করে নগদ টাকা ৪৫ হাজার টাকা, পাঁচভরি স্বর্ণলঙ্কার, দুইটি মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় তিন লাখ টাকার সম্পদ লুট করে। ডাকাতেরা এসময় তাঁর স্ত্রী শিউলি আক্তার, তাঁদের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় মনির হোসেন ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদাউসকে মারধর করে। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া জানান, ডাকাতি ও কিছু মালামাল লুটপাটের ঘটনা সত্য। কিন্তু ঘটনার বিষয়ে গৃহকর্তাকে মামলা করার বিষয়ে অনেক অনুরোধ করেও রাজি করানো যায়নি।