একটি সতর্কতামূলক প্রচারণা
ডেস্ক রিপোর্ট-
প্রিয় পাঠক। অনলাইনে সংবাদপত্র প্রকাশে অনেকেই উদ্যোগী হওয় উঠেছেন দীর্ঘদিন থেকে। সেই উদ্যোগ থেকে চলমান নোয়াখালীও নোয়াখালী অঞ্চলের সংবাদগুলো জনপরিসরে তুলে ধরতে বিশেষ করে প্রবাসী পাঠক এবং নোয়াখালী অঞ্চলের নাগরিকদের সুবিধার্থে সাপ্তাহিক চলমান নোয়াখালীর অনলাইন সংস্করণ প্রকাশ শুরু করি ২০০৮ সালের ০১ অক্টোবর থেকে।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা সাধারণ আমাদের প্রতিনিধি এবং প্রদায়কদের প্রেরিত সংবাদ প্রকাশ করে থাকি। প্রদায়কদের ক্ষেত্রে তাঁর পত্রিকা কিংবা চ্যানেলে সংশ্লিষ্ট সংবাদটি প্রচারিত/প্রকাশিত হওয়ার পরই আমরা সেটি আমাদের ওয়েব সাইটে প্রকাশ করে থাকি। এক্ষেত্রে অবশ্যই প্রদায়কের নাম উল্লেখ থাকে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য ‘নোয়াখালী’ নাম দিয়ে অনেকগুলো সংবাদ নির্ভর অনলাইন প্রকাশনা রয়েছে যাদের বেশীরভাগেরই কোন সংবাদদাতা কিংবা প্রাদয়ক নেই। কমিউনিটি অনলাইলন নাম দিয়ে প্রাকাশ করা একটি সাইটের হয়ে নোয়াখালীর সাংবাদিকই কাজ করতে চায় না। বিগত দিনে তাদের প্রতারনা, জোচ্চুরি এবং জালিয়াতির কারণে তারা সংবাদিকদের কাছে ধিকৃত হয়ে এখন ‘কপি’ ‘পেষ্ট’ ফর্মুলা বেছে নিয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সমকাল, প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকের ওয়েব সাইট ঘেঁটে নোয়াখালী অঞ্চলের সংবাদগুলো ডাউনলোড করে নিজেদের সাইটে দিয়ে দেয় এই নির্লজ্জ, বেহায়া এবং কথিত আইটি বিশেষজ্ঞ।
এই অনলাইন প্রকাশকের সাংবাদিকতা সম্পর্কে ন্যুনতম অভিজ্ঞতাতো নেইই এমনকি একটি সংবাদ সংগ্রহ করতে একজন সংবাদকর্মীকে কতটুকু পরিশ্রম এবং অর্থব্যয় করতে হয় তাও এদের জানা থাকে না। কারণ আঞ্চলিকাতার কারণে আবেগপ্রবণ সাধারণ মানুষের সাথে প্রতারণা করাই এদের ধর্ম।
প্রায় সবেেত্রই এরা জাতীয় দৈনিকগুলো থেকে ডাউনলোডকৃত সংবাদে সংশ্লিষ্ট সাংবাদিকের ক্রেডিট লাইন (নাম ও পদবী) নাম ব্যবহার করে না। নিজেদের গুরুত্ব বুঝাতে এরা সংবাদের শেষে নিজেদের নামের সাথে সংশ্লিষ্ট পত্রিকার নাম লিখে দেয়। যা পাঠকের চোখে পড়ার কথা নয়।
কেউ হয়তো বলবেন অবাধ তথ্য প্রযুক্তির যুগে কোন তথ্যই গোপন থাকে না সবকিছুই প্রকাশ করা সম্ভব। কিন্তু ন্যুনতম নৈতিক দায়বোধের জায়গা থেকে যদি দেখা হয় তাহলে ? এভাবে কতদিন ‘কপি’ ‘পেষ্ট’ এর চর্চা চলবে। এটি কি সাংবাদিকতার নামে প্রতারণা নয় ?
উপরের লিখার স্বপে দুটি লিংক দেওয়া হলো। তা থেকে কিছুটা হলেও আঁচ করা সম্ভব হবে।

-http://www.samakal.com.bd/details.php?news=16&action=main&menu_type=&option=single&news_id=209303&pub_no=874&type=

- http://www.noakhaliweb.com.bd/detail.php?id=1542&catid=43&subcat=70&subcat1=80