চৌমুহনীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা, জব্দ
রুদ্র মাসুদ-
নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের অভিযোগে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানের ২৩ হাজার টাকা জরিমানা করেছে । বুধবার বিকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ৩‘শ ৪১ কেজি বিভিন্ন ধরণের নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্যাহ আল মামুন বাবু এবং পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহাকারি পরিচালক মীর কাশেম মজুমদাদেরর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযাযান চলাকালে বেগমগঞ্জ মডেল থানা পুলিশও অংশ নেয়। এসময়  চৌমুহনীর সাটি হাটা মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে রাহান স্টোরের ১০ হাজার, মানামা স্টোরের ৩ হাজার, আজিজিয়া স্টোরের ২ হাজার, সুচনা স্টোরের ৫ হাজার এবং আনোয়ার স্টোরের ৩ হাজার টাকা
বিশেষ প্রতিবেদন