বেগমগঞ্জে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ : মূল হোতা সুমনের মাসহ দুইজন গ্রেফতার
ম. হাসান-
উত্যক্ত করার কারণে কলেজ অধ্যক্ষের কাছে বিচারের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ ও বাড়িঘরে হামলার ঘটনার মূল হোতা তাজুল ইসলাম সুমনের মা আয়েশা খাতুন (৪০) ও ঘটনার সাথে জড়িত আলাউদ্দিন ওরপে বুছা (২৪)কে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিং পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনকেই বৃহস্পতিবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হাকিম জানান, গত ২৭ সেপ্টেম্বর রাতে কলেজ ছাত্রীর বাড়িতে  হামলার ঘটনার সাথে সুমনের মা’র সম্পৃক্ততার প্রমান পাওয়া গেছে তদন্তে। তাছাড়া ছাত্রীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ ও তাঁর বাড়িতে হামলার সাথে দেবিসিংপুর গ্রামের মৃত ছালাউদ্দিনের ছেলে আলাউদ্দিন ওরপে বুছা জড়িত ছিলো। মামলার এজাহারে বুছার নাম না থাকলেও তদন্তে ঘটনার সাথে তার সম্পৃক্তার প্রমানিত হয়।
এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের আয়েশা খাতুন জানিয়েছে তার ছেলে তাজুল ইসলাম ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায়।
উল্লেখ্য; কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করার নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে নালিশ করায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্বকাদিরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে এবং সেনবাগ উপজেলার বালিয়া কান্দি কলেজে ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং বিবস্ত্র করে পিতা-মাতার সামনেই ঐ কলেজ ছাত্রীর ভিডিও চিত্রও ধারণ করে বখাটেরা। গত ২৭ সেপ্টেম্বর রাতে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহ পুর গ্রামের নুরনবীর ছেলে তাজুল ইসলাম সুমনের নেতৃত্বে এ ঘটনার ছাত্রীর পিতা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ৬/৭জনকে আসামী করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ