সুবর্নচরে ৩০ বছরের সাজাপ্রাপ্ত দস্যু মোঃ বাহার গ্রেফতার
চ.নো.রিপোর্ট-
নোয়াখালী উপকূলের ত্রাস জল ও বনদস্যু নিজাম ডাকাত বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মোঃ বাহার (৩৮) কে  গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। সে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী । শুক্রবার দুপুর ১২টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ হাজী ইদ্রিস বাজার থেকে  তাকে গ্রেফতার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী জানান, ২০০৬ সালে একটি শিশু হত্যার দায়ে নোয়াখালী জেলা জজ আদালতে বাহারের ৩০ বছরের সাজা দেয়া হয়। চরকার্কের আলী হোসেনের ছেলে বাহারের বিরুদ্ধে চরজব্বর ও হাতিয়াসহ বিভিন্ন থানায় বাহারের বিরুদ্ধে ২৫টির মতো মামলা রয়েছে।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ