
নোয়াখালীতে সপ্তম বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিকদের নিবন্ধন পরীক্ষায় শুক্রবার পরীক্ষার্থীদের অনেককেই মোবাইল ফোন ও ভ্যানিটিব্যাগ নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে দেখা গেছে। পরীক্ষার কক্ষের দরজার আড়ালে দেখা গেছে পরীক্ষার গাইড বইও। তবে; জেলা শিক্ষা অফিসার বলেছেন হয়তো অলক্ষ্যে কেউ এসব নিয়ে থাকতে পারে। কিন্তু পরীক্ষার কোন ধরণের অনিয়ম চোখে পড়েনি।
জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, নোয়াখালীর সাতটি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৭৯০জন পরীক্ষার্থী বেরসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেয়।
নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রে পরীার হলে পরীক্ষা চলাকালীন সময়ে অনেক পরীক্ষার্থীর টেবিলের ওপর মোবাইল ফোন এবং ভ্যানিটিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। একই কেন্দ্রের একাধিক করে দরজার আড়ালে পরীক্ষা সংক্রান্ত গাইড বইও পড়ে থাকতে দেখা গেছে।
মোবাইল কিংবা ভ্যনিটি ব্যাগ পরীক্ষা কক্ষে নেওয়ার নিয়ম রয়েছে কিনা জানতে চাওয়া হলে জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যা বলেন, এগুলো পরীক্ষার কক্ষে নেওয়ার নিয়ম নেই। হয়তো সবার অলক্ষে কোন পরীক্ষার্থী মোবাইল কিংবা ব্যাগ নিতে পারে। তবে; সাতটি কেন্দ্রেই তিনি পরিদর্শন করেছেন। কোন কেন্দ্রেই নকল কিংবা অন্যকোন অনিয়ম তাঁদের চোখে পড়েনি।







