সেনবাগে দেশীয় জাতের পোনা মাছ ও ক্ষুদ্র ঋণ বিতরণ
খোরশেদ আলম-
নোয়াখালীর সেনবাগে দেশীয় জাতের পোনা মাছ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ঋণ11 বিতরন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে সেনবাগ উপজেলা গনমিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৎস্য ও প্রানিসম্পদ বিভাগের সচিব উজ্জল বিকাশ দত্ত।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য বিভাগের উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান, চট্রগ্রামের বিভাগের মৎস্য বিভাগের উপ-পরিচালক আবু বক্কর ছিদ্দিক, প্রানিসম্পদ বিভাগের উপ-পরিচালক মোসাদ্দেক হোসেন, জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতাউর রহমান,  জনতা ব্যাংকের পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী এ কে এম পাটেয়ারী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মফিজুর রহমান, কেশারপাড় ইউপি চেয়ারম্যান আবদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।   
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মৎস্য ও প্রানিসম্পদ সচিব উজ্জল বিকাশ দত্ত উপজেলার মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি পুকুর ও জলাশয়ের জন্য সুফলভোগীদের মাঝে দেশীয় জাতের পোনা মাছ বিতরন করেন। তাছাড়া- প্রানিসম্পদ বিভাগের উদ্যোগে  ক্ষুদ্র ঋণ বিতরণ করেন।
বিশেষ প্রতিবেদন